নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে হাসান হত্যা মামলার আসামি রাজনকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার ডমুরুয়া গ্রামের হাজারী বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজন ওই গ্রামের মৃত আলী আহম্মেদের পুত্র।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম জানান, ২০১৬ সালের ১৬ নভেম্বর সেনবাগ উপজেলার ডমুরুয়া গ্রামের শহিদুল ইসলামের পুত্র হাসান খুন হন। এ ঘটনায় তার বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ ও আরো ৪-৫ জন অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকে রাজন পলাতক ছিলেন। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার ডমুরুয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
ইত্তেফাক/ইউবি
