তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পনীরসেলভম শুক্রবার বলেছেন, ঐতিহ্যবাহী ষাঁড়ের দৌড় জাল্লিকাট্টু বহাল রাখতে আগামী দুই দিনের মধ্যে একটি অধ্যাদেশ জারি করা করা হবে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের একদিন পর তিনি এ কথা বললেন।
এদিকে জাল্লিকাট্টু বাতিলের প্রতিবাদে শামিল হয়েছেন এ আর রহমান ও বিশ্বনাথন আনন্দের মতো বিখ্যাত ভারতীয় ব্যক্তিরা। খবর আনন্দবাজার পত্রিকা ও টাইমস অব ইন্ডিয়ার।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পনীরসেলভম শুক্রবার নয়াদিল্লীতে সাংবাদিকদের বলেন, ‘একটি খসড়া অধ্যাদেশ প্রস্তুত এবং আজ সকালে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কেন্দ্রের পরামর্শ সহকারে এটাকে প্রেসিডেন্টের সম্মতি পেতে হবে।’
তিনি বলেন, ‘প্রেসিডেন্টের আদেশের ভিত্তিতে তামিলানাড়ুর গভর্নর একটি অধ্যাদেশ জারি করবেন।’ এসব কথা জানিয়ে প্রতিবাদকারীদের তাদের বিক্ষোভ বন্ধ করারও অনুরোধ করেন পনীরসেলভম। উল্লেখ্য, গত সপ্তাহের শুরুতে জাল্লিকাট্টু খেলাকে ‘অমানবিক ও ভয়ংকর’ বলে তা তিন বছরের জন্য বন্ধের নির্দেশ দেয় ভারতীয় সুপ্রিম কোর্ট। এর পরই রাজ্যেজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।
এদিকে এসব প্রতিবাদ বিক্ষোভে শামিল হয়েছেন সুরকার এ আর রহমান ও বিশ্বনাথন আনন্দের মতো বিখ্যাত ভারতীয় ব্যক্তিরাও। তামিলনাড়ুর প্রতিবাদকে সম্মান জানাতে অনশন করার কথা জানান এ আর রহমান। অন্যদিকে বিশ্বজয়ী সাবেক দাবাড়– বিশ্বনাথন আনন্দ টুইটারে সমর্থন জানিয়ে বলেছেন, ‘ঐক্যবদ্ধ হয়ে শান্তির লক্ষ্যে জেগে উঠেছে আমার রাজ্য। তামিলনাড়–র মানুষ হওয়ায় গর্বিত আমি।’ এনডিটিভি।
ইত্তেফাক/এসএসএ
