লাউয়াছড়ায় বন্যপ্রাণি অবমুক্ত

আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ১৮:৪৭
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাউয়াছড়া উদ্যানে কয়েকটি  বন্যপ্রাণি ও পরিযায়ী পাখি অবমুক্ত করা হয়েছে। 
 
শুক্রবার দুপুরে লাউয়াছড়ার গেস্ট হাউজের পাশে প্রাণিগুলোকে অবমুক্ত করা হয়। 
 
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেবের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম,  বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি