‘সময়মত সাবমেরিন ক্যাবলে যুক্ত হলে দেশ উন্নয়নের শিখরে পৌঁছাতো’

আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ১৯:৪৬
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সময়মত সাবমেরিন ক্যাবলে যুক্ত হলে দেশ অনেক আগেই উন্নয়নের শিখরে পৌঁছাতো। বাংলাদেশের খুব কাছ দিয়েই সাবমেরিন কেবল গেছে। তখন আমাদের বিনামূল্যে এর সংযোগ দিতে চেয়েছিল তারা। কিন্তু তখন সংযোগ না নিয়ে এখন টাকা দিয়ে কিনে সংযোগ নিতে হচ্ছে আমাদের।
 
শুক্রবার বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৭ এর উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, পৌর মেয়র শেখ মাহাতাব আলী মেথু, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা আওয়ামী লীগের নেতরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 
মেলায় সরকারি, বেসরকারিসহ বিভিন্ন সংস্থার ৫৮টি স্টল রয়েছে।
 
ইত্তেফাক/ইউবি