সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত সাত উপজেলার আট থানায় মোট ৩৩ জন আসামিকে গ্রেফতার এবং ৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
জেলা পুলিশের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা উপ-পরিদর্শক কুমকুম হোসেন জানান, আটকদের মধ্যে সদর থানা পুলিশ ১০জন, কলারোয়ায় আটজন, তালায় দুইজন, কালিগঞ্জে তিনজন, শ্যামনগরে তিনজন, আশাশুনিতে পাঁচজন, দেবহাটায় একজন ও পাটকেলঘাটায় একজনকে গ্রেফতার করে।
আসামিদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা ও আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। জেলার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত আছে এবং থাকবে। আটকদের সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।-বাসস
এছাড়া কলারোয়া থাানা পুলিশের অভিযানে ৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ইত্তেফাক/কেকে
