বদরগঞ্জে অগ্নিকাণ্ডে ৪টি দোকানঘর পুড়ে ছাই

আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ২০:৩১

রংপুরের বদরগঞ্জে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ডায়াগোনস্টিক সেন্টারের আংশিক সহ অপর ৪টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ শুক্রবার (২৩নভেম্বর) সন্ধ্যায় পৌরশহরের সোনালি ব্যাংক মোড়ের একটি মার্কেটে এ ঘটনা ঘটে।

ফায়ারসার্ভিস সূত্রে জানা গেছে, মার্কেটের মালিক সইরুল হুদার বাড়ির রান্নাঘরের চুলার আগুন হতে এ আগুনের সূত্রপাত হয়। সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় মার্কেটের সকল দোকান বন্ধ ছিল। সন্ধ্যার দিকে আগুনের ধোঁয়া দেখে এলাকাবাসী ফায়ারসার্ভিসকে খবর দিলে ফায়ারসার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মার্কেটে অবস্থিত এমএইস ডায়াগোনস্টিক সেন্টারের আংশিক ক্ষতিসহ অপর ৪ টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়।  

বদরগঞ্জ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার গোলজার হোসেন জানান, রান্না ঘরের চুলা হতে এ আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতির পরিমান প্রায় ১৪ লাখ টাকা। এছাড়াও প্রায় ২২লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

ইত্তেফাক/আরকেজি