কালিয়াকৈরে কলোনিতে আগুন

আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ১৩:৫৩
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি কলোনিতে আগুন লেগেছে।
 
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মৌচাক কামরাঙ্গীরচালা এলাকার মো. কোরবান মিস্ত্রীর টিনশেডের ওই কলোনিতে এ অগ্নিকাণ্ড ঘটে।
 
জানা গেছে, দুপুর পৌনে একটায় কালিয়াকৈর দমলকল বাহিনীর দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপূর্ব বল তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ