দৌলতপুরে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২

আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ১৬:৩৩
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিদেশি পিস্তলসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা হয়েছে।
 
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় সীমান্ত সংলগ্ন মহিষকুণ্ডি এলাকায় অভিযান চালিয়ে উপজেলার রামকৃঞ্চপুর ইউপির চরপাড়া গ্রামের ফারুক সরদার (৩৫) ও মনিরুল ইসলাম মোহনকে (২৫) একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন, পাঁচ রাউন্ড পিস্তলের গুলি, তিনটি মোবাইল ফোন, দুইটি মোটরসাইকেল এবং দুই হাজার ৪৮১ টাকাসহ গ্রেফতার করা হয়।
 
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবীর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ/ইউবি