নাগেশ্বরীতে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সন্ধ্যা সাতটায় নাগেশ্বরী থানা পুলিশ অভিযান চালিয়ে পৌরসভার সাঞ্জুয়ারভিটা গীড়াইপাড় থেকে জুয়া খেলা অবস্থায় মোফাজুল ইসলামকে (৪০) আটক করে।
অপরদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এসআই রায়হান আহমেদ অভিযান চালিয়ে রাত ৮টায় রামখানা দীঘিরপাড় থেকে মদ্যপ অবস্থায় সাঞ্জুয়ারভিটার জাহাঙ্গীর আলম (২৪), একই গ্রামের আখেরুজ্জামান (২০), রেজাউল করিম (১৯), সাইদুল ইসলাম (২০) এবং গাইবান্ধা মালিবাডির আতাউর রহমানকে (২০) আটক করেছে। পরে ভ্রাম্যমাণ আদালত মোফাজুল ইসলামকে ৫ দিনের কারাদণ্ড ও অনাদায়ে ৫০০ টাকা জরিমানা এবং জাহাঙ্গীর আলম, আখেরুজ্জামান, রেজাউল করিম, সাইদুল ইসলাম, আতাউর রহমানকে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।
ইত্তেফাক/এএম।
