পাবনায় অটোভ্যানচালককে গলা কেটে হত্যা

আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ১৭:০৮
পাবনা সদর উপজেলার আতাইকুলায় মনিরুল ইসলাম নামের এক অটোভ্যান চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়।
 
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় গ্যারেজ থেকে অটোভ্যান নিয়ে বের হন মনিরুল ইসলাম। বাড়ি না ফেরায় রাতে তাকে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। কিন্তু তার সন্ধান মেলেনি। শনিবার সকালে আতাইকুলার উগগ্রর গ্রামের রাস্তার পাশে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে থানায় গিয়ে লাশটি মনিরুল ইসলামের বলে শনাক্ত করেন তার স্বজনরা।
 
পুলিশের ধারণা, অটোভ্যান ছিনিয়ে নেয়ার উদ্দেশে যাত্রীবেশি দুর্বৃত্তরা মনিরুলকে হত্যা করেছে।
 
ইত্তেফাক/এএম।