প্রযুক্তি ব্যবহার করে দেশ এগিয়ে যাচ্ছে : আশরাফ

আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ১৯:২৭


জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, উন্নয়নের সকল ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রযুক্তির যুগে মিডিয়া এখন শক্তিশালী হয়েছে। মিডিয়ার কারণে ঘরে বসে আমরা আজ পৃথিবীর সকল কিছু দেখতে ও জানতে পাচ্ছি।

তিনি আরো বলেন, ইন্টারনেট যারা ব্যবহার করতে পারে না তারা পিছিয়ে রয়েছে। তিনি এখন থেকে রাজনীতিতে প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান।

 

মন্ত্রী শনিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠিত ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী ও গুণীজনদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামানের সভাপতিত্বে সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ-৪ গৌরীপুর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহীত উল আলম,  সিনিয়র সচিব ভূমি মন্ত্রণালয় মেজবাহ উল আলম, অতিরিক্ত সচিব মহাপরিদর্শক কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সৈয়দ আহমেদ, অতিরিক্ত সচিব মহা-পরিচালক দুর্নীতি দমন কমিশন ড.সামছুল আরেফীন, অতিরিক্ত সচিব ভূমি মন্ত্রনালয় আতাউর রহমান সেলিম, অতিরিক্ত সচিব জেনারেল ম্যানেজার বিইজেডএ প্রধান মন্ত্রীর কার্যালয় মোস্তাক আহমেদ, প্রধান প্রকৌশলী বাংলাদেশ রেলওয়ে হারুন অর রশিদ, সাবেক মহা-পরিচালক মৎস্য গবেষনা ইনস্টিউট ড.আব্দুল মজিদ আসাদুজ্জামান নূর-উপ-সচিব আইন ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি এড.জহিরুল হক খোকা, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামূল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন,  কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান পিপিএম, শিল্পপতি এমএ ছাত্তার,আবাদুর রাজ্জাক প্রকল্প পরিচালক মৎস্য অধিদপ্তর,মাইন উদ্দিন উইন কমান্ডার বিমান বাহিনী, আব্দুল মতিন যুগ্ম সচিব বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়,মেজর অব. আসাদুল হক সাবেক পরিচালক ফায়ার সার্ভিস।

স্বাগত বক্তব্য রাখেন-ত্রিশাল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। এ সময় ত্রিশালের কৃতী সন্তান সিনিয়র সচিব,যুগ্ম সচিব,অতিরিক্ত সচিবদের সংবর্ধনা প্রদান করা হয়।

 

বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে আয়োজিত সুবর্ন জয়ন্তীতে দেশের বিভিন্ন জায়গা হতে আসা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা একটি উৎসবে পরিনত হয়।


ইত্তেফাক/এএন/ইউবি