সদরপুরে জামাইয়ের হাতে শ্বশুর খুন

আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ২০:১৯
ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের গফুর মাতুব্বরের ডাঙ্গী গ্রামে জামাই আমিন উদ্দিন ভূইয়ার হাতে শ্বশুর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন ওরফে তোতা ব্যারিস্টি (৬৫) খুন হয়েছেন।
 
গত বৃহস্পতিবার স্ত্রী ওজুফা বেগম স্বামী আমিন উদ্দিনকে তালাক দেন। এ ঘটনাকে কেন্দ্র করে আমিন উদ্দিন শুক্রবার রাতে শ্বশুর বাড়ি গিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে টিউবওয়েলের হাতল দিয়ে শ্বশুরের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে সদরপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শনিবার বিকেল সাড়ে চারটার দিকে মারা যান তোফাজ্জল হোসেন।
 
 
ইত্তেফাক/এএম/ইউবি