বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ২২:১০

গত বৃহস্পতিবার বিকালে রাজশাহী নগরভবনে ‘বঙ্গবন্ধু কর্নার’ পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। এ সময় মেয়র লিটন তাকে বঙ্গবন্ধু কর্নার ঘুরে দেখান। পরিদর্শন শেষে মার্কিন রাষ্ট্রদূতকে দুইটি বই উপহার দেন মেয়র।

রাসিক মেয়রের সঙ্গে মার্কিন

রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত্

বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলা বলেছেন,  অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। জঙ্গিবাদ নিয়ন্ত্রণেও ভালো ভূমিকা পালন করছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় নগরভবনে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ ও মতবিনিময়কালে এ কথা বলেন। মেয়র দপ্তর কক্ষে এ মতবিনিময়ে মেয়র লিটন রাজশাহীর শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য ও শিল্পায়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন। এ সময় সহযোগিতার আশ্বাস দেন মার্কিন রাষ্ট্রদূত।