পাবনার ঈশ্বরদীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে হাফিজুর রহমান নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার রাত ৯টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের ঢুলটি এলাকার সৌদি প্রবাসী বাচ্চু হাজীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। হাফিজুর রহমান দেবীপুর গ্রামের আব্দুর রাজ্জাকের একমাত্র পুত্র।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ জানান, হাফিজুর দাশুড়িয়া হাট থেকে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীরা টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় ছিনতাইকারীদের সঙ্গে হাফিজুরের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা হাফিজুরকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা হাফিজুরকে উদ্ধার করে ঈশ্বরদী হাসপাতালে নিয়ে যায়। হাসাপাতালের নেয়ার ৩-৪ মিনিট পর মারা যান।
ইত্তেফাক/ইউবি
