নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ রেল পথে শনিবার দিনগত রাতে ট্রেনের ধাক্কায় পাথরবোঝাই একটি ট্রাক কয়েক টুকরো হয়ে গেছে। ওই সময়ে আহত হয়েছে ৫জন যাদের মধ্যে ২জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার এস আই আরিফ হোসেন জানান, রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ থেকে কমলাপুরগামী ডেমু ট্রেন ফতুল্লার শাহজাহান রোলিং মিলের সামনে পৌছালে রেল ক্রসিং পারাপারের সময়ে পাথরবোঝাই একটি ট্রাককে ধাক্কা দেয়। ট্রেন দেখেও দ্রুত ওই ট্রাকটি রেল ক্রসিং পারাপারের চেষ্টা করছিল। ট্রেনের ধাক্কার ট্রেনটি কয়েক টুকরো হয়ে আশেপাশে ছিটকে পড়ে। এতে অন্তত ৪জন আহত হয়। দুর্ঘটনার পর কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে।
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার তাহমিনা নাজনীন জানান, রাতে ট্রেন ও ট্রাকের সংঘর্ষের ঘটনায় হাসপাতালে রানা, জামাল, মোশাররফ, আলমগীর নামে ৫জনকে আনা হয়। অবস্থা গুরুতর থাকায় জামাল ও মোশাররফকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এসএসএ
