অন্ধ্র প্রদেশে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ২৩

আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১১:০৬
 
ভারতের অন্ধ্র প্রদেশে ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ২৩ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার রাত ১১টার দিকে কুনেরু স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। 
 
রবিবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, জগদালপুর-ভুবনেশ্বর হিরাখন্দ এক্সপ্রেসটি জগদালপুর থেকে ভুবনেশ্বর যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। 
 
ইস্ট কস্ট রেলওয়ের প্রধান পিআরও জে পি মিশরা জানিয়েছেন,  ট্রেনটির ইঞ্জিন ও সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। ঘটনাস্থলেই ১২ জন নিহত হয়েছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখন পর্যন্ত জানা যায়নি। 
 
রায়াগাদার সাব-কালেক্টর মুরালিধর সোয়াইন দাবি করেছেন, দুর্ঘটনায় ১০০ জনের মতো আহত হয়েছে। ট্রেনের ভেতর আরো মানুষ আটকা পড়ে আছে। ফলে হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। 
 
ইত্তেফাক/এএসএস