বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসকে সব সময় ধর্ষণের অভিযোগ পর্যন্ত টানা যাবে না বলে মন্তব্য করেছে বম্বে হাইকোর্ট।
এক ধর্ষণ মামলার শুনানি করতে গিয়ে বম্বে হাইকোর্টের বিচারপতি মৃদুলা ভাটকর ওই মন্তব্য করেন।
২১ বছরের এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন তার প্রেমিকা। ওই মামলার শুনানি করতে গিয়ে বিচারপতি মৃদুলা ভাটকর মন্তব্য করেন, 'কোনো শিক্ষিত ও প্রাপ্তবয়স্ক মেয়ে যদি কোনো প্রাক-বিবাহ যৌন সম্পর্কে সায় দেন তা হলে তার দায় তাকেই নিতে হবে। এক্ষেত্রে তিনি ধর্ষণের অভিযোগ আনতে পারবেন না।'
বিচারপতি ভাটকর আরও বলেন, 'কোনো মেয়ের কুমারী থাকার দায়িত্ব তার নিজেরই। বিয়ের আগে যৌন সম্পর্ক স্থাপন এখনো ভারতীয় সমাজে মেনে নেওয়া হয় না। কিন্তু আধুনিক প্রজন্ম যৌনতা নিয়ে ওয়াকিবহাল। এক্ষেত্রে কোনো নারীর পুরুষ সঙ্গীর মতো তাকেও দায় নিতে হবে।'
অনেক ক্ষেত্রে দেখা যায়, কোনো প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর নারীরা তার প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। এতে অনেক পুরুষ সঙ্গীর শাস্তি হয়। আদালতের মন্তব্য, 'এক্ষেত্রে দেখতে হবে, ঠিক কোন পরিস্থিতিতে দু্ইজন যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন। পাশাপাশি, কেনইবা তাদের সম্পর্ক ভেঙে গেল?'
ইত্তেফাক/এএম
