নগরীর ২৪নং ওয়ার্ডের চান্দু মার্কেট সংলগ্ন শের-ই-বাংলা স্কুল ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে ১১ জন রোমিওকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ঐ বাসার ছাদ থেকে নাজমুল হাসান, আমানউল্লাহ আমান, শহিদুল ইসলাম ওরফে শহিদ, মো. রাব্বি, হূদয় মল্লিক, আরিফুল হক প্যাদা, রনি, রনি হাওলাদার, রাহাত হাওলাদার, রাকিব, মারুফকে আটক করা হয়। এ সময় অভিযান টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যায় বলে জানা গেছে।
কোতয়ালী মডেল থানার ওসি নূরুল ইসলাম জানান, স্কুল ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে নাজমুলের বাসার ছাদ থেকে ১১ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
