ইজতেমায় চলছে আখেরি মোনাজাত

আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১১:৪৪
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত চলছে। রবিবার বেলা ১১টা ১০মিনিটে মোনাজাত শুরু হয়।
 
লাখ লাখ মুসল্লি এই মোনাজাতে অংশগ্রহণ করেছেন। মোনাজাত পরিচালনা করছেন ভারতের দিল্লীর মাওলানা মোহাম্মদ সা’দ।। আমিন-আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে ইজতেমা ময়দান। আল্লাহর কাছে মাগফেরাত কামনায় কান্নার রোল পড়েছে মুসল্লিদের মধ্যে। মোনাজাতে বিশ্ব মুসলিমের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হচ্ছে। সেই সঙ্গে বাংলাদেশের জন্যও দোয়া করা হচ্ছে। 
 
২০ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হয়েছে তিন দিন ব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে বাংলাদেশের ১৭টি জেলার ধর্মপ্রাণ মুসল্লি ও তাবলীগ অনুসারী দলের সদস্যরা যোগদান করেছেন। এই পর্বে বিশ্বের ৬৫টি দেশের প্রায় ১২ হাজার বিদেশি অতিথিরা অংশ নিয়েছেন। এর আগে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয় ১৩ জানুয়ারি। আর ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে প্রথম পর্ব শেষ হয়।
 
ইত্তেফাক/এসএস