বরিশাল-ঝালকাঠী সড়কের কালিজিরা ব্রিজ এলাকায় বাসের চাপায় বেল্লাল (৩৫) নামে এক দিন মজুর নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। রবিবার বেলা সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, শীলা রানী (৩৫), মোতালেব (৪৫) এবং হারুণ (৩০)। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতদের বরাত দিয়ে হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ জানান, ঝালকাঠি থেকে বরিশালের উদ্দেশ্যে আসা একটি যাত্রীবাহী বাস কালিজিরা ব্রিজের কাছাকাছি এলে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ঢালে থাকা একটি দোকানের উপর উঠে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বেল্লাল মারা যায়।
ইত্তেফাক/এসএস
