গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধা খুন

আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১৪:৫২
 
ময়মনসিংহের গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে আফাজ উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধা খুন হয়েছেন। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ভাংনামারি ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামে এ ঘটনা ঘটে। রবিবার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেছে।
 
গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহম্মেদ প্রাথমিকভাবে জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানান।
 
স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত দেড়টার দিকে আফাজউদ্দিন তার ঘর ছেড়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হন। এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তাকে হাত-মুখ বেঁধে তুলে নিয়ে গিয়ে গলা কেটে ফেলেন এবং পেটে ছুরিকাঘাত করে হত্যা করেন। পরে তার মরদেহ বাড়ির পেছনে ফেলে রেখে পালিয়ে যান ঘাতকরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার কিংবা মামলা হয়নি।
 
ইত্তেফাক/এএসএস