উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ: খাদ্যমন্ত্রী

আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১৬:২৩
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশ উন্নয়নের মহাসড়কের দিকে এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতু নির্মাণ এর একটি বড় উদাহরণ।’
 
রবিবার সকালে কেরানীগঞ্জের কালন্দি গার্লস স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
খাদ্যমন্ত্রী বলেন, ‘দেশের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে মহাজোট সরকার। যা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সম্ভব হতে যাচ্ছে। যোগাযোগ, শিক্ষা ও বিদ্যুৎ থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে সমানভাবে উন্নয়ন হচ্ছে।’
 
তিনি বলেন, ‘বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। বছরের শুরুতে শিক্ষার্থীদের মধ্যে ৩৬ কোটি বই বিতরণ করেছে। এটা আমাদের সময় কল্পনা করাও সম্ভব হয়নি।’
 
বিদ্যালয়ের সভাপতি এম হাসানের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মোস্তফা মহসিন মন্টুসহ প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকরা বক্তব্য রাখেন।
 
উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। লাখ শহীদের রক্তের বিনিময় এ দেশে স্বাধীন হয়েছে। সঠিক ইতিহাস জানা থাকলেই কেবল এ দেশকে ভালো ভাসতে শিখবে।’ বাসস।
 
ইত্তেফাক/এএসএমইউ/ইউবি