ফরিদপুরে ট্রেনের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১৬:৪১
ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে বাবু মোল্লা (৪২) নামে এক অটোরিকশাচালক নিহত ও অটোরিকশার ৩ যাত্রী আহত হয়েছেন। 
 
রবিবার বিকাল ৩টার দিকে ফরিদপুর সদর উপজেলার শোভারামপুর এলাকার জ্ঞানদিয়া রেল সেতুর কাছে এ ঘটনা ঘটে। বাবু মোল্লা ঈশান গোপালপুর ইউনিয়নের লক্ষ্মীদাস হাট গ্রামের হাকিম উদ্দিনের ছেলে।  
 
আহতরা হলেন- একই এলাকার কাবুল হোসেন, আখলিমা ও সবুজ। আহতদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
প্রত্যক্ষদর্শী আসমত আলী জানান, রেললাইন অতিক্রম করার সময় রাজবাড়ী থেকে ফরিদপুরগামী একটি ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক ছিটকে রেললাইনের ওপর পড়লে ট্রেনে কাটা পড়ে মারা যান। ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি রাস্তার পাশে খাদে পড়লে ৩ যাত্রী আহত হয়। 
 
রাজবাড়ী রেলওয়ে পুলিশের ওসি হারুন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। 
 
ইত্তেফাক/এমআই/ইউবি