রাজীবপুর সীমান্তে বুনো হাতির তাণ্ডব

আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১৬:৩১

রাজীবপুর সীমান্তের ভারত থেকে নেমে ৪০টির মতো বুনো হাতির দল ভুট্টা আর গম ক্ষেতে তাণ্ডব চালিয়েছে। তারা মিয়াপাড়া ও বাউলপাড়া সীমান্তে প্রায় একশ’ একর জমির ভুট্টা ও গম ক্ষেত বিনষ্ট করেছে। হাতির ভয়ে ওই গ্রামের মানুষ রাতে ঘুমাতে পারেনি। শনিবার সন্ধার দিকে মিয়াপাড়া বাংলাদেশি সীমান্তে নেমে আসা ওই হাতির দল আজ রবিবার ভোর রাতে ভারতীয় সীমান্তের ওপারে চলে যায়।

মিয়া পাড়া গ্রামের স্কুল শিক্ষক নুরুজ্জামান লিটন জানান, ৪০টির মতো ওই হাতির দল বাংলাদেশের অভ্যন্তরে ভুট্টা খেয়ে নষ্ট করেছে। হাতির পদভারে গম ক্ষেতও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিরাতে ভারত থেকে নেমে আসা ওই হাতির উৎপাতে গ্রামের মানুষ এখন অতিষ্ঠ। রাত হলেই আতংক ছড়িয়ে পড়ে। মানুষজন একস্থানে জড়ো হয়ে আগুন জ্বালিয়ে বসে থাকে।

রাজীবপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামসুজ্জামান জনান, প্রায় একশ’ একর জমির ভুট্টা ও গমের ক্ষতি করেছে বুনো হাতির দল। কোনোভাবে হাতির প্রবেশ ঠেকানো যাচ্ছে না। সীমান্ত ঘেষা ফসলের ক্ষতি করছে তারা। মাঝে মাঝে জনবসতিতে হামলা করছে।

ইত্তেফাক/এএন