দ্বিতীয় পর্বের ইজতেমা শেষে মুসল্লিদের বাড়ি ফেরার ঢল

আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১৭:৩৫
দ্বিতীয় পর্বে ইজতেমার শেষ দিনে আজ রবিবার মুসল্লিদের বাড়ি ফেরার ঢল নেমেছে। মহান আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জনে মোনাজাত শেষে তারা গন্তব্যের উদ্দেশে রওয়ানা দিয়েছেন। গত শুক্রবার থেকে এই পর্বের ইজতেমা শুরু হয়। মুসল্লিরা আল্লাহর দরবারে হাজির হতে পেরে সন্তোষ প্রকাশ করেন।
 
আজ রবিবার দুপুরের পর থেকেই মুসল্লিরা দোয়া দরূদ পাঠ শেষে যার যার গন্তব্যের উদ্দেশে রওয়ানা দিতে শুরু করেন। বাস, ট্রেন  ও নদীপথে তাদের দলে দলে বাড়ি ফিরতে দেখা যায়। এসময় বিভিন্ন স্থানে যান জটের সৃষ্টি হয়। এ কষ্ট তাদের কাছে কোনো কষ্টই নয় বলে অনেকে জানিয়েছেন। মুসল্লিরা খুশিমনে তাদের বাড়ি ফিরে যাচ্ছেন কথা বলে জানা গেছে। 
 
উল্লেখ্য, টঙ্গীর তুরাগ তীরে ৫২তম বিশ্ব ইজতেমা শুরু হয় গত ১৩ জানুয়ারি। বিশ্ব ইজতেমায় এবারও কয়েকটি স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল। 
 
ইত্তেফাক/এমআই