ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু ১২ ফেব্রুয়ারি

আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১৯:৩০

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন প্রোগ্রাম আগামী ১২ ফেব্রুয়ারি রবিবার বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে অনুষ্ঠিত হবে।

রবিবার উপাচার্যের কার্যালয়ে উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলমের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় উক্ত তারিখ নির্ধারণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তরের উপ-পরিচালক(জন সংযোগ) এসএম হাফিজুর রহমান জানান, ওরিয়েন্টেশন প্রোগ্রাম শেষে একইদিনে তাদের ক্লাস শুরু হবে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট: www.jkkniu.edu.bd ঠিকানায় পাওয়া যাবে।

ইত্তেফাক/এএন