মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ২১:২৪

মিঠাপুকুর উপজেলার শঠিবাড়িতে বাসচাপায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রবিবার বিকেলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী নাবিল ক্লাসিকের একটি বাস শঠিবাড়ি মৎস্য আড়তে একটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাযাত্রী জাকির (১৮) মারা যান। তিনি পীরগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের আবদুস সালামের ছেলে। একই গ্রামের আবদুস সাত্তারের ছেলে রিকশাচালক শাহজাহানকে (৩০) গুরুতর আহত অবস্থায় মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘাতক বাসটিকে আটক করেছে মিঠাপুকুর থানা পুলিশ। চালক ও সহকারী পলাতক রয়েছে।

ইত্তেফাক/এএন/ইউবি