জুভেন্টাসের হয়ে আবারো জাদু দেখালেন দু্ই আর্জেন্টাইন স্ট্রাইকার পাওলো দিবালা ও গঞ্জালো হিগুয়েন। তাদের নৈপু্ণ্যে লাজিও বিপক্ষে খেলার ১৬ মিনিটেই এগিয়ে যায় জুভিরা।
ইতালিয়ান লিগ সিরি আ’তে নিজেদের মাঠ ল্যাজিওকে ২-০ গোলে হারায় ওল্ড লেডিরা।
খেলার পঞ্চম মিনিটে দিবালার গোলে লিড নেয় জুভিরা। মারিও মান্দজুকিচের অ্যাসিস্ট থেকে স্বাগতিকদের এগিয়ে দেন দিবালা। ১৬ মিনিটের মাথায় দলের দ্বিতীয় গোলটি করেন আরেক আর্জেন্টাইন তারকা হিগুয়েন। কুয়াদ্রাদোর অ্যাসিস্ট থেকে দলের দ্বিতীয় গোলটি করেন জুভিদের এই গোলমেশিন। লিগে এটি হিগুয়েনের ১৪তম গোল।
তবে, প্রথমার্ধের বাকি সময় কিংবা দ্বিতীয়ার্ধেও আর কোনো গোলের মেলেনি জুভি শিবিরে। এ জয়ে পয়েন্ট ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকলো জুভেন্টাস।
ইত্তেফাক/এমএইচ
