রাজশাহীতে তিন দিনব্যাপী ক্ষুদ্র নৃগোষ্ঠী হস্তশিল্প ও সংস্কৃতি মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় রাজশাহী সিটি করপোরেশনের গ্রিন প্লাজায় প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার নূর-উর রহমান। এ মেলার আয়োজক বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি। পৃষ্ঠপোষকতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এর আগে সকাল সাড়ে ৯টায় কালাচারাল একাডেমির উপ-পরিচালকের নেতৃত্বে রাণীবাজারস্থ রাজশাহী চেম্বারের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি সহকারে আদিবাসী জনগণ নগরভবন প্রাঙ্গণে যায়।
