বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ময়মনসিংহে মুক্তাগাছায় নন্দীবাড়ি অডিটরিয়ামের দৃষ্টিনন্দন অ্যাক্রোবেটিক শারীরিক কসরত উপস্থাপন করা হয়েছে।
রবিবার রাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দলের পরিবেশনায় এক শারীরিক ক্রীড়া তুলে ধরা হয়।
বাাংলাদেশ শিল্পকলা একাডেমি সূত্র জানায়, অ্যাক্রোবেটিক গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সার্কাসেরই এক অধিকতর শৈল্পিক রূপ। গ্রাম বাংলার এই ঐতিহ্যকে পুনরায় মানুষের মধ্যে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে এই অনুষ্ঠানটি পর্যায়ক্রমে প্রায় সব জেলার একটি উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে।
এই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অ্যাক্রোবেটিক সুন্দর পরিবেশনায় কিছুটা হলেও আনন্দ দিয়েছে দর্শকদের। অনুষ্ঠানে অ্যাক্রোবেটিক দলের উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়নসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তাসহ ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আরজু, পারভেজ প্রমুখ।
ইত্তেফাক/কেকে
