সাতক্ষীরায় বনদস্যু আলিম বাহিনীর সদস্য আনারুল আটক

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ১৩:১৮
 
সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন চুনকুড়ি এলাকা থেকে বনদস্যু আলিম বাহিনীর সক্রিয় সদস্য আনরুল ইসলামকে আটক করেছে পুলিশ। 
 
সোমবার ভোরে শ্যামনগর উপজেলার চুনকুড়ি এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। আটক আনারুল ইসলাম আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের সহিল উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
 
শ্যামনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সংলগ্ন চুনকুড়ি গ্রামে অভিযান চালিয়ে বনদস্যু আলিম বাহিনীর সক্রিয় সদস্য আনারুলকে আটক করা হয়। 
 
সম্প্রতি তিনি সুন্দরবন থেকে ফিরে এসেছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে ওসি জানান।
 
 
ইত্তেফাক/কেকে