বেনাপোলে আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ১৩:৩০
বেনাপোলের রজনীগন্ধা নামে একটি আবাসিক হোটেল থেকে মো. সাইফুল ইসলাম নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ৯ টার দিকে হোটেলের ২২ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
নিহত সাইফুল ইসলাম ঢাকার সাভারের মোতাহের ইসলামের ছেলে।
 
হোটেলের ম্যানেজার হোসেন আলী জানান সাইফুল গত ১৯ জানুয়ারি  রাতে হোটেলে রুম ভাড়া নেয়। রাতের খাবারের জন্য তাকে ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে জানালার গ্লাস ভেঙ্গে দেখা যায়  রুমের ভিতরে  ফ্যানের সাথে ঝুলন্ত লাশ। 
এ সময় পুলিশের খবর দেয়া হয়। পুলিশ ঘটনা স্থল থেকে সাইফুল ইসলামের লাশ উদ্ধার করে। 
 
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপুর্ব হাসান জানান, নিহত সাইফুল কিভাবে মারা গেছে নাকি হত্যা করা হয়েছে তা ময়নাতদন্ত না করে কিছু বলা সম্ভব না। লাশ ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 
 
ইত্তেফাক/এমএইচ