সিরাজগঞ্জের তাড়াশে নিজ ঘর থেকে শারমিন খাতুন (২২) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সরকারি হাসাতালে পাঠিয়েছে তাড়াশ পুলিশ। সোমবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
শারমিন খাতুন তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের চর হামকুড়িয়া গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী।
তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) তোফায়েল হোসেন জানান, স্বামী-স্ত্রীর মান অভিমানে এ ঘটনা ঘটতে পারে বলে তাকে জানিয়েছেন শারমিনের আত্মীয়রা। তবে গৃহবধূর গলায় ফাঁসের চিহ্ন আছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে।
এ ব্যাপারে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বোঝা যাবে হত্যা না আত্মহত্যা।
ইত্তেফাক/এমএইচ
