২০১৬ সালের ২৩ জুন ঐতিহাসিক গণভোটে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদের পক্ষে রায় আসে। সেই অনুযায়ী গতকালই দেশটির ইইউ ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কোন প্রক্রিয়ায় ব্রেক্সিট হবে, এখন পর্যন্ত তা পার্লামেন্টে পাস করাতে পারেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এরকম অচলাবস্থার মধ্যে দ্রুত ব্রেক্সিট কার্যকরের দাবিতে গতকাল লন্ডনে পার্লামেন্ট ভবনের বাইরে প্ল্যাকার্ডসহ বিক্ষোভ করেন একজন ব্রেক্সিট সমর্থক —রয়টার্স