পঞ্চগড়ে পুলিশের গুলিতে একাধিক মামলার আসামি দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ১৫:২৪
হাইওয়ে পুলিশের গুলিতে একাধিক মামলার আসামি অভিযুক্ত ডাকাত দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়েছে। সোমবার দুপুরে পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার মাগুরমারী চৌরাস্তা এলাকায় এ ঘটনাটি ঘটে।
 
পুলিশ জানায়, চিহিৃত ডাকাত দেলোয়ার মোটরসাইকেলে যাওয়ার সময় ভজনপুর হাইওয়ে পুলিশ মাগুরমারী চৌরাস্তা এলাকায় গাড়ি থামানোর চেষ্টা করে। এসময় পুলিশের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সে গ্রামবাসী ও তার ভাইদেরসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হাইওয়ে পুলিশের ওপর আক্রমণ করে। হাইওয়ে পুলিশ তাদের বাঁধা দেয়। বাধা সত্ত্বেও পুলিশের ওপর আক্রমণের চেষ্টা করলে পুলিশ ৩ রাউন্ড গুলি চালায়। পুলিশের একটি গুলি দেলোয়ারের পেটের বাম পাশে গুলিবিদ্ধ হয়। পরে হাইওয়ে পুলিশ গুলিবিদ্ধ দেলোয়ারকে আটক করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 
ভজনপুর হাইওয়ে পুলিশের ওসি মো. এনামুল হক গুলি চালানোর কথা স্বীকার করে জানান, পুলিশের ওপর গুলি এবং হামলা করতে আসলে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয়। দেলোয়ার এলাকার চিহ্নিত ডাকাত এবং বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
 
ইত্তেফাক/এমএইচ