২২ জানুয়ারি রোববার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো ৪৬তম জাতীয় স্কুল ও মাদরাসা শীতকালীন ব্যাডমিন্টন ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিযোগিতায় রাহিমা আহম্মেদ জেরিন একক এবং দ্বৈত রানার্স আপ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার গ্রহণ করেছেন।
জেরিনের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। দ্বৈত ব্যাটমিন্টন প্রতিযোগিতায় তার সহযোগী ছিল কৃতী বর্ধন। জেরিন ও কৃতি দুজনেই শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
উল্লেখ্য, ইতোপূর্বে জেরিন শ্রীমঙ্গল উপজেলায় চ্যাম্পিয়ন এবং পরবর্তীতে মৌলভীবাজার জেলা চ্যাম্পিয়ন হন। সিলেট বিভাগেও চ্যাম্পিয়ন বকুল অঞ্চল চট্টগ্রাম এবং কুমিল্লা চ্যাম্পিয়ন, জাতীয়ভাবে চাঁপা অঞ্চল ও গোলাপ অঞ্চলকে হারিয়ে ফাইনালে পদ্মা অঞ্চলের উর্মির কাছে পরাজিত হয়ে রানার্স আপ হয়।
জেরিন ব্যাটমিন্টনে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হতে চান।
ইত্তেফাক/এএন
