ঈশ্বরদীর শৈলপাড়া এলাকা হতে আড়াই লাখ টাকার হিরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমবাগান পুলিশ ফাঁড়ির সহকারী শহর উপ-পরিদর্শক (টিএসআই) মতিয়ার রহমানের নেতৃত্ব্বে সোমবার দুপুর দেড়টার দিকে শৈলপাড়া এলাকার পশ্চিম পাড়া মসজিদের সামনে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার এবং ২৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম রূপচাঁদ (৩২)। তিনি শৈলপাড়া এলাকার আজাহার আলীর ছেলে এবং ঈশ্বরদী থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ।
ঈশ্বরদী থানার ওসি আবদুল হাই তালুকদার জানান, উদ্ধারকৃত মাদকের দাম ২ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনার থানায় মামলা দায়ের হয়েছে।
ইত্তেফাক/এএম।
