টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার আঠারদানা নামক স্থানে সোমবার ভোরে এক সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মধুপুর উপজেলার ঘোনাবাড়ি গ্রামের মিনি ট্রাকচালক রাজ্জাক (৩০) ঘটনাস্থলে মারা যান। চালকের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
জানা যায়, টাঙ্গাইলের মধুপুর যাওয়ার পথে একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো- ন - ১৭-০৬১১) ঘাটাইল উপজেলার আঠারদানা নামক স্থানে একটি রাইচ মিলের সঙ্গে দাড়িয়ে থাকা ধানভর্তি একটি ট্রাকের (নং ঢাকা মেট্রো ট - ১৪-৭৮৮৩ ) পিছনে ধাক্কা দেয়। এতে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে চালকের আসনে মিনি ট্রাকের চালক রাজ্জাক মারা যায়।
পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেছে। তবে এ ব্যাপারে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি।
ইত্তেফাক/এএন
