সুন্দরবনে বনদস্যু আটক

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ১৭:৪১
সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে বনদস্যু নূর বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আনারুল গাজীকে (৪০) স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে।
 
রবিবার রাত ১১টার দিকে বনে ডাকাতি শেষে বাড়ি ফেরার পথে চুনকুড়ি নদীর চরে স্থানীয় জনতা চিনতে পেরে তাকে আটক করে। আনারুল আশাশুনি থানার শ্রীউলা গ্রামের বাসিন্দা।
 
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘আনারুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুন্দরবনে বনদস্যুতার কথা স্বীকার করেছে।’
 
 
ইত্তেফাক/এএসএমইউ/ইউবি