কোটালীপাড়ায় বিদ্যুত্স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ২২:১৫

কোটালীপাড়া উপজেলায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মার্জনা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার উনশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার দিন বিকেলে মার্জনা ধান উড়ানোর জন্য ফ্যানের সংযোগ দিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন মার্জনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত্যু ঘোষণা করেন। মার্জনা উপজেলার উনশিয়া গ্রামের কামাল শেখের স্ত্রী। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রেমানন্দ মণ্ডল বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই মার্জনার মৃত্যু হয়েছে।