নাটোরে ৯০ বছর বয়সেও বয়স্ক ভাতার তালিকায় নাম আসেনি মোঃ শামসুল হক দেওয়ানের।
সদর উপজেলার ছাতনী ইউনিয়নের আগদিঘা উত্তরপাড়ার ভূমিহীন কৃষক মোঃ শামসুল হক দেওয়ান বয়সের ভারে ন্যুব্জ। চলাচল করতে পারেননা। তার সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের রোগ। ২০ বছর আগেই তিনি অন্যের জমিতে কৃষি কাজ ছেড়ে দিয়েছেন। পরিবার নিয়ে সংসার চালাতে হিমশিম খেয়ে সরকারের বয়স্কভাতার তালিকায় নাম তোলার চেষ্টা করেন তিনি।
পাঁচ বছর আগে তার স্ত্রী মারা গেছেন। বাড়ির সামান্য ৯ কাঠা জমি চার ছেলে ও তিন মেয়ের মধ্যে ভাগ করে দিয়ে এখন তাদেরই গলগ্রহ হয়ে বেঁচে থাকতে হচ্ছে তাকে।
আর্থিক সংকট কাটাতে গত ২০ বছর ধরে তিনি বয়স্কভাতা পাওয়ার জন্য চেষ্টা করে আসছেন। এসময়ে তার ইউনিয়নের একাধিক চেয়ারম্যান তাকে মৌখিকভাবে আশ্বাস দিলেও কার্যত তার নামে বয়স্কভাতার কার্ড বরাদ্দ হয়নি। মৃত্যুর দারপ্রান্তে এসে সুষ্ঠুভাবে বেঁচে থাকতে বয়স্কভাতার কার্ড পেতে তিনি এখনও আশাবাদী।
ইত্তেফাক/এএন
