বীরগঞ্জে পাওয়ার টিলার চাপায় কৃষকের মৃত্যু

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ১৯:১৬

দিনাজপুরের বীরগঞ্জে কৃষিকাজে চাষাবাদের জন্য ব্যবহৃত পাওয়ার টিলার-এর চাপায় মোঃ নিশান (১৭) নামে একজনের মৃত্যু হয়েছে।

নিহত মোঃ নিশান বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়ের চাপাপাড়া গ্রামের মোঃ ইসমাইল হোসেনের পুত্র।

গতকাল সোমবার দুপুর ২টায় উপজেলার পলাশবাড়ী ইউনিয়ের চাপাপাড়া গ্রামে জমি চাষের সময় এ দুর্ঘটনা ঘটে।

পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জুয়েলুর রহমান জুয়েল জানান, উপজেলার পলাশবাড়ী ইউনিয়ের চাপাপাড়া গ্রামে কৃষিকাজে চাষাবাদের জন্য ব্যবহৃত  পাওয়ার টিলার দিয়ে জমি চাষের সময় বাক নিতে গিয়ে পড়ে যায় মোঃ নিশান।

এ সময় পাওয়ার টিলারের লাঙ্গলের ফলা দিয়ে গুরুত্বর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। বিষয়টি বীরগঞ্জ থানার ওসি আবু আককাছ আহম্মদকে অবহিত করা হয়েছে।

বীরগঞ্জ থানার ওসি আবু আককাছ আহম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

ইত্তেফাক/এএন