সাামাজিক উন্নয়ন ও নারী ক্ষমতায়ণের অংশীদার পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেটা কুলেনারে ও একটি প্রতিনিধি দল টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের কমফিট কম্পোজিট নিট লিমিটেড পরিদর্শন করেছেন।
সোমবার দুপুরে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের সদস্যরা কমফিট কম্পোজিট নিট লিমিটেডে পৌঁছলে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারিরা তাদের শুভেচ্ছা জানান। পরে কমফিট কম্পোজিট নিট মিলের অডিটোরিয়ামে শ্রমিক আইন বাস্তাবায়ন, নারীর ক্ষমতায়ণ, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার আইন বাস্তবায়ন ও শ্রমিকদের মান উন্নয়নের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভা শেষে রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের সদস্যরা নেদারল্যান্ডস ভিত্তিক উন্নয়ন সংস্থা এস এন ভি ও কমফিট যৌথভাবে পরিচালিত (এস আর এইচ আর) প্রকল্পের বিভিন্ন ইউনিট, মিলের শ্রমিকদের স্বাস্থ্য সেবার জন্য স্যাটেলাইট ক্লিনিকসহ প্রতিষ্ঠানের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন।
ইত্তেফাক/এএম।
