চকরিয়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, শ্বশুর গ্রেফতার

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ২০:৫৫

কক্সবাজারের চকরিয়ায় পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে গৃহবধূ ফাতেমা জন্নাত বিটু (২০) নামের এক গৃহবধূকে। বাবার বাড়ির জমি বিক্রয়ের টাকা না দেওয়ায় দিনদুপুরে স্বামী ও শ্বশুর মিলে তাকে হত্যা করে।

ঘটনার পর ঘাতক স্বামী দন্ত চিকিৎসক ওসমান গণি পালিয়ে গেলেও ঘটনায় জড়িত থাকার অভিযোগে শ্বশৃুর আবু তাহেরকে জনতার সহায়তায় পুলিশ গ্রেফতার করেছে।

সোমবার দুপুরে উপজেলার হারবাং ইউনিয়নের আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্বামী ওসমান গনি একই এলাকার আবু তাহের মেস্ত্রীর  ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় লোকজন জানায়, কিছুদিন পূর্বে ফাতেমার বাবা মাহবুব তার নিজের কিছু জমি বিক্রয় করেন। ওই জমি বিক্রয়ের টাকা থেকে কিছু টাকা এনে দিতে স্ত্রীকে নানাভাবে চাপ দেয় স্বামী। তার জের ধরে সোমবার দুপুরে ফাতেমার সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হয় স্বামী ওসমান। একপর্যায়ে স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করে ঘাতক স্বামী।

নিহতের পরিবারের অভিযোগ, ওসমান স্ত্রী ফাতেমা জন্নাতকে মারধর করে দোকানে চলে যায় ওসমান গণি। তারপর বাবাকে নিয়ে এসে গালিগালাজ করে ফাতেমাকে। এ নিয়ে দুইজনের মধ্যে ঝগড়াও হয়। এক পর্যায়ে তাকে জান্নাতের গলা চেপে ধরে হত্যার পর পালিয়ে যায় বাবা ও ছেলে।

স্থানীয় হারবাং পুলিশ ফাড়ির এস.আই. মো.আলমগীর আলম বলেন, ফাতেমা জন্নাতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের শ্বশুর আবু তাহেরকে গ্রেফতার করা হয়েছে।

ইত্তেফাক/এএন