নীলফামারীতে বিভিন্ন মামলার ২৫ জনকে গ্রেফতার

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ২০:৪৬

পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ২৫ জনকে আটক করেছে। আটককৃতদের সোমবার (২৩ জানুয়ারি) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ কন্ট্রোল রুম সূত্র জানায়, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জলঢাকায় ৭ জন, ডোমারে ৩ জন, নীলফামারী সদরে ৪ জন, সৈয়দপুরে ৩ জন  কিশোরগঞ্জে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ডিমলায় অভিযান চালিয়ে আটক করা হয় গাঁজা ব্যবসায়ী ডিমলা সদর ইউনিয়নের বাবুরহাট গ্রামের নুরনবী ইসলামের ছেলে আবুল কালাম (৩০), আদালতের ওয়ারেন্টভুক্ত টেপাখড়িবাড়ী ইউনিয়নের দক্ষিন খড়িবাড়ী গ্রামের মৃত মনছুর আলীর ছেলে আতিয়ার রহমান (৪৫), জমসের আলীর ছেলে মমিনুর রহমান (৩৮) ও বিষাদু রহমানের ছেলে জামিনুর রহমান (৪০)।

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন বলেন, গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি।

ইত্তেফাক/এএন