গতকাল শুক্রবার সকালে সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের চর চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে ৬৫ লাখ ১৪ হাজার ৫শ ৩৪ টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাংগা উপজেলা চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, ভাষাণচর ইউপি সদস্য ছমির বেপারী, সদরপুর উপজেলা প্রকৌশলী সেকেন্দার আলী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। পরে তিনি চর বিষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন।
