নড়াইলে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ২২:১৭

শুক্রবার দুপুরে নড়াইলে গোলাম সিকদার (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ পাঁচজনকে আটক করেছে।

নড়াইল জেলা পরিষদ সদস্য বরকত বিশ্বাস জানান, সদর উপজেলা পরিষদ নির্বাচনে তার পক্ষের লোকজন নৌকা প্রতীকের পক্ষে কাজ করে। ঘটনার দিন পরাজিত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের সমর্থকরা গোলাম সিকদারসহ চারজনকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় আহত গোলাম সিকদার মারা যান।

নড়াইল থানার ওসি ইলিয়াস হোসেন পিপিএম জানান, নির্বাচনী সহিংসতা নয়, গ্রাম্য বিরোধকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে।