গাজীপুরে ইকো কটন মিলে আগুন

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১৩:৫৫
মঙ্গলবার সকাল ১১টা ২০ মিনিটে গাজীপুরের মাস্টারবাড়িতে ইকো কটন মিলসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
 
জানাযায়,  কারখানার সিলিঙয়ের উপর থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে । আগুন লাগার মুহূর্তের মধ্যে ভবনের সর্বত্র তা ছড়িয়ে পড়ে । গাজীপুর-শ্রীপুর-টঙ্গীসহ ৭টি ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসলে এখন নিভানোর চেষ্টা চলছে। 
 
এবিষয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, তদন্তের সাপেক্ষে  আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। তবে তারা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান।
 
ইত্তেফাক/এসএস