টাঙ্গাইলের সখীপুর পৌরসভায় ২৫৫ জন প্রতিবন্ধী পেল তাদের পরিচয় পত্র। আজ মঙ্গলবার দুপুরে পৌরসভা কার্যালয়ে স্থানীয় সমাজসেবা অফিসের আয়োজনে পরিচয়পত্র প্রদান করা হয়।
স্থানীয় সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, সখীপুর পৌরসভার সমাজসেবা অফিস ও ডাক্তার কর্তৃক যাচাই-বাচাই শেষে ২৫৫ জন নারী-পুরুষকে প্রতিবন্ধী হিসেবে চিহ্নিত করা হয়। তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে আইডি নম্বর ও ছবিযুক্ত পরিচয়পত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, উপজেলা নির্বাহী অফিসারের অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকা, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছবুর রেজা, পৌর মেয়র আবু হানিফ আজাদ, অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ফরহাদ হোসেন ভূঞাসহ বিভিন্ন ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত আসনের নারী কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/আরএ
