ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় নসিমন উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আরো পাঁচজন গরু ব্যবসায়ী আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-হরিপুর উপজেলার মশাল ডাঙ্গী এলাকায় ইদ্রিস (৭০) ও উখাই চন্ডী গ্রামের বাবলু (৪৫)। আহতরা হলেন-নসিমনচালক এনামুল, এরফান, পিয়ারুল, ইউসুফ ও মজিবর।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানা গেছে, হরিপুর উপজেলা থেকে গরু বোঝাই নসিমন আমগাঁও জাবন ইটভাটার সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে নসিমন উল্টে ঘটনাস্থলে দুই গরু ব্যবসায়ী নিহত হন। আহত হয় আরো পাঁচজন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর মধ্যে চালক এনামুল ও এরফানের অবস্থা গুরুতর হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঠাকুরগাঁও হরিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শাহিদুর দুর্ঘটনায় হতাহতের খবরটি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএস
